মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে ২২ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার সিরাজদিখানের ইউএনওর সঙ্গে কেবি কলেজ ডিবেটিং ক্লাবের সৌজন্য সাক্ষাৎ সিরাজদিখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস এমপির সিরাজদিখানে সেতুর অভাবে তিন ইউনিয়নের মানুষের দুর্ভোগ, গুদারা ঘাটে সেতু নির্মাণের দাবি টঙ্গীবাড়ীতে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার টঙ্গীবাড়ীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা, শেষে বিক্ষোভ মিছিল মুন্সীগঞ্জে ৯ মামলার আসামি ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শ্রীনগরে অগ্রণী ব্যাংকে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রাহকদের পাশে থাকার আশ্বাস এমপি আব্দুল্লাহর মুন্সীগঞ্জ সদর সার্কেল অফিস আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার

সিরাজদিখানের ইউএনওর সঙ্গে কেবি কলেজ ডিবেটিং ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সিরাজদিখানের ইউএনওর সঙ্গে কেবি কলেজ ডিবেটিং ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

 

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ (কেবি কলেজ) ডিবেটিং ক্লাবের সদস্যরা।

 

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনওকে শুভেচ্ছাপত্র প্রদান করেন ক্লাবের প্রেসিডেন্ট ইকরম শেখ, চিফ মেম্বার নিছা আক্তার, অ্যাকাউন্ট্যান্ট আঁখি দেওয়ান ও বিতার্কিক মো. ইয়ামিন শাহ।

 

সাক্ষাৎকালে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বিতার্কিকদের সঙ্গে বিভিন্ন দিকনির্দেশনামূলক বিষয়ে আলোচনা করেন। এ সময় ক্লাবের সদস্যরা তাদের মানবিক ও আত্মউন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন।

 

বিতার্কিকরা জানান, সমাজ ও রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে নিজেদের সামর্থ্য অনুযায়ী পাশে থাকতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি যুক্তিনির্ভর বক্তব্য, বাচনভঙ্গি ও উপস্থাপনার দক্ষতা বাড়াতে নিয়মিত কাজ করে যাচ্ছেন তারা।

 

এ সময় বিতার্কিকদের রাষ্ট্র নিয়ে স্বপ্ন, উদ্দীপনা ও মানবিক কর্মকাণ্ডে মুগ্ধতা প্রকাশ করেন ইউএনও। তিনি ক্লাবের প্রয়োজনীয়তায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews