সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজদিখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস এমপির সিরাজদিখানে সেতুর অভাবে তিন ইউনিয়নের মানুষের দুর্ভোগ, গুদারা ঘাটে সেতু নির্মাণের দাবি টঙ্গীবাড়ীতে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার টঙ্গীবাড়ীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা, শেষে বিক্ষোভ মিছিল মুন্সীগঞ্জে ৯ মামলার আসামি ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শ্রীনগরে অগ্রণী ব্যাংকে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রাহকদের পাশে থাকার আশ্বাস এমপি আব্দুল্লাহর মুন্সীগঞ্জ সদর সার্কেল অফিস আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নয়াপল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত বিএনপির র‍্যালি মুন্সীগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন

টঙ্গীবাড়ীতে ৩৪ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে ৩৪ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ৩৪ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ কেফায়েত উল্লাহ খান তুহিন খান (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (১৬ নভেম্বর) টঙ্গীবাড়ী থানার দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

 

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজার সার্বিক দিকনির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হয়। অভিযানে দিঘীরপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন হানিফ মালতের ডক্টর ফার্মেসির সামনে পশ্চিম পাশের পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩৪ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার কেফায়েত উল্লাহ খান তুহিন খান টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের উত্তর মুরচর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, সিডিএমএস যাচাই করে তাঁর বিরুদ্ধে পূর্বে তিনটি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টঙ্গীবাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews