শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নয়াপল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত বিএনপির র‍্যালি মুন্সীগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সিরাজদিখানে স্বর্ণের জন্য ভাইকে হত্যা, ভাবিসহ গ্রেপ্তার ৪ লৌহজংয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন মুন্সীগঞ্জে পদ্মা সেতু উত্তর থানার সার্বিক পরিস্থিতি নিয়ে এমপি আব্দুস সালাম আজাদের মতবিনিময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কামারখাড়ায় বিক্ষোভ ইতালির উন্নত জীবন ছেড়ে শেকড়ের টানে দেশে ফিরতে চান হাজী মোঃ সোহেল বেপারী, লক্ষ্য হাসাইল বানারীর মানুষের সেবা দালালমুক্ত নিয়োগের আশ্বাস দিয়ে মুন্সীগঞ্জে টিআরসি বাছাই শুরু

মুন্সীগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন

 

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:

 

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের অক্টোবর-২০২৬ কার্যক্রমের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

 

শনিবার (২১ নভেম্বর) মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইনস মাঠে দ্বিতীয় দিনের বাছাইয়ে উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের নিয়ে তৃতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষায় অংশ নেন প্রার্থীরা।

 

নিয়োগ বোর্ডের সভাপতি ও মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজার সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সুষ্ঠু পরিবেশে তিন দিনব্যাপী প্রাথমিক বাছাই কার্যক্রম সম্পন্ন করেন।

 

কার্যক্রমের শেষ দিন সফলভাবে সম্পন্ন হওয়ায় নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মো. বদরুদ্দোজা সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের জন্য শুভকামনা জানান তিনি।

 

এ সময় পুলিশ সুপার প্রার্থীদের সতর্ক করে বলেন, নিয়োগের বিষয়ে কোনো অসাধু চক্র, দালাল বা প্রতারকের সঙ্গে যোগাযোগ করা যাবে না। নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। এখানে কোনো ধরনের অনিয়ম, তদবির কিংবা আর্থিক লেনদেনের সুযোগ নেই।

 

এ সময় নিয়োগ বোর্ডের সদস্য পুলিশ সুপার কাজী এহসানুল কবীর (ডেভেলপমেন্ট), বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স; টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলাম পিপিএম (ক্রাইম অ্যান্ড অপস); নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান (ডিবি) এবং মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের মধ্য দিয়ে প্রাথমিক বাছাইয়ের তৃতীয় দিনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews