বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে পদ্মা সেতু উত্তর থানার সার্বিক পরিস্থিতি নিয়ে এমপি আব্দুস সালাম আজাদের মতবিনিময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কামারখাড়ায় বিক্ষোভ ইতালির উন্নত জীবন ছেড়ে শেকড়ের টানে দেশে ফিরতে চান হাজী মোঃ সোহেল বেপারী, লক্ষ্য হাসাইল বানারীর মানুষের সেবা দালালমুক্ত নিয়োগের আশ্বাস দিয়ে মুন্সীগঞ্জে টিআরসি বাছাই শুরু মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মুন্সীগঞ্জের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে পুলিশ সুপারের মতবিনিময় টঙ্গীবাড়ীতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান প্রদান আবারও জেলা বিএনপির নেতৃত্বে আলোচনায় মহিউদ্দিন আহমেদ মুন্সীগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির মনোনয়ন পেলেন সাইফুল ইসলাম হিরন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কামারখাড়ায় বিক্ষোভ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কামারখাড়ায় বিক্ষোভ

 

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

 

সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় কামারখাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলটি কামারখাড়া বাজার থেকে শুরু হয়ে বেশনাল চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

 

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলোর নেতৃত্বে এবং মালয়েশিয়া যুবদলের সহ-সভাপতি আব্দুল হাকিম দেওয়ানের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকু, কামারখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হালদার, ইউনিয়ন বিএনপি নেতা মামুন মোল্লা, আবেদুল বেপারী, জাহাঙ্গীর ঢালী, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সোহাগ, টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লাসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

মিছিল থেকে আওয়ামী লীগের সন্ত্রাস, বিশৃঙ্খলা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews