বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মুন্সীগঞ্জের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে পুলিশ সুপারের মতবিনিময় টঙ্গীবাড়ীতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান প্রদান আবারও জেলা বিএনপির নেতৃত্বে আলোচনায় মহিউদ্দিন আহমেদ মুন্সীগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির মনোনয়ন পেলেন সাইফুল ইসলাম হিরন মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ টঙ্গীবাড়ীর যুবক গ্রেপ্তার শ্রীনগরে ৩টি অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বিকাশ মোড়ল গ্রেপ্তার মুন্সীগঞ্জে জমি লিখে না দেওয়ায় কৃষক পরিবারের ওপর হামলা, ৯ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ টঙ্গীবাড়ীতে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে মারধর, নারীসহ আহত ২

টঙ্গীবাড়ীতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান প্রদান

  • প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

অনিক শেখ টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান প্রদান এবং মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২০২৬ উপলক্ষে নিতিরা সমাজ সংস্কার ও কল্যাণ পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. ইব্রাহীম ছৈয়াল।

 

মাহফুজুর রহমান সুজনের সঞ্চালনায় এবং আড়িয়ল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জু শেখ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদি হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা সহকারী কর্মকর্তা আরিফুল আলম।

 

এ সময় উপস্থিত ছিলেন নিতিরা ফজুশাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান। এছাড়া সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য খোরশেদ মাঝি, রহিম মাঝি, শহীদুল ইসলাম আমীন, তোফাজ্জল হোসেন বেপারী, রিটন বেপারী, নজরুল শেখ, মিজান মাঝি, তপন দেওয়ান ও মালেক দেওয়ানসহ সংগঠনের সভাপতি রিপন বেপারী, সাধারণ সম্পাদক সজিব মাঝি এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত অতিথি ও সুধীজনদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়েও অবহিত করা হয়।

 

এছাড়া নিতিরা ফজুশাহ উচ্চ বিদ্যালয় ও আশপাশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরাও অনুষ্ঠানে অংশ নেন।

 

আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। শিক্ষার প্রসার ও সামাজিক উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews