শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নয়াপল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত বিএনপির র‍্যালি মুন্সীগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সিরাজদিখানে স্বর্ণের জন্য ভাইকে হত্যা, ভাবিসহ গ্রেপ্তার ৪ লৌহজংয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন মুন্সীগঞ্জে পদ্মা সেতু উত্তর থানার সার্বিক পরিস্থিতি নিয়ে এমপি আব্দুস সালাম আজাদের মতবিনিময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কামারখাড়ায় বিক্ষোভ ইতালির উন্নত জীবন ছেড়ে শেকড়ের টানে দেশে ফিরতে চান হাজী মোঃ সোহেল বেপারী, লক্ষ্য হাসাইল বানারীর মানুষের সেবা দালালমুক্ত নিয়োগের আশ্বাস দিয়ে মুন্সীগঞ্জে টিআরসি বাছাই শুরু

টঙ্গীবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী দেওয়ান মনিরুজ্জামান মনিরের উঠান বৈঠক

  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী দেওয়ান মনিরুজ্জামান মনিরের উঠান বৈঠক

 

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সহসভাপতি দেওয়ান মনিরুজ্জামান মনিরের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় পাঁচগাঁও ইউনিয়নের দশত্তর গ্রামের মেছের শেখের বাড়ির উঠানে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় এবং এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরতে এ বৈঠকের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

বৈঠকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, পাঁচগাঁও ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মাদক নির্মূল এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা হয়।

 

এ সময় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী দেওয়ান মনিরুজ্জামান মনির বলেন, “আমি নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের কোনো ধরনের সনদপত্র নিতে জনগণকে টাকা দিতে হবে না। বিনামূল্যে সব ধরনের সনদপত্র প্রদানের ব্যবস্থা করব। আমাদের এলাকার হাইস্কুলটিকে কলেজে রূপান্তর করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। পাশাপাশি মাদক, অন্যায় ও অপরাধমুক্ত একটি সুন্দর ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব। আমি ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই।”

 

তিনি আরও বলেন, এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চান তিনি। পাঁচগাঁও ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও শান্তিপূর্ণ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।

 

এ সময় উপস্থিত এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যা, মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন। দেওয়ান মনিরুজ্জামান মনির তাদের বক্তব্য শোনেন এবং এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আশ্বাস দেন।

 

উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা বাড়তে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় দেওয়ান মনিরুজ্জামান মনিরের এ উঠান বৈঠককে স্থানীয় নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews