
সিরাজদিখান প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাসকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল সফল ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মাদ্রাসার সভাকক্ষে আয়োজিত এ সভায় মাহফিলের সার্বিক প্রস্তুতি, ব্যবস্থাপনা ও সুষ্ঠু পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার এডহক কমিটির সভাপতি ও সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। সভা সঞ্চালনা করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট মো. আমিনুল ইসলাম।
এ সময় মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ৮ ডিসেম্বর ২০২৬, মঙ্গলবার মাদ্রাসাটির বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মাহফিল সফল করতে উপস্থিত সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আশ্বাস দেন।