বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
Link Factory verification খাসকান্দি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে শিক্ষার্থীদের বিদায়, নতুন কমিটির পরিচিতি সভা বজ্রযোগিনীতে সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা লাভলী বেগমের মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ টঙ্গীবাড়ীতে ২২ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার সিরাজদিখানের ইউএনওর সঙ্গে কেবি কলেজ ডিবেটিং ক্লাবের সৌজন্য সাক্ষাৎ সিরাজদিখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস এমপির সিরাজদিখানে সেতুর অভাবে তিন ইউনিয়নের মানুষের দুর্ভোগ, গুদারা ঘাটে সেতু নির্মাণের দাবি টঙ্গীবাড়ীতে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ধীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে শিক্ষার্থীদের বিদায়, নতুন কমিটির পরিচিতি সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

মুন্সীগঞ্জের ধীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও নতুন ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার হোসেন মোল্লা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

 

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দ্বীন ইসলাম হাওলাদার (দিপু) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মুন্সীগঞ্জ জেলা শাখার সদস্য সচিব শহিদুল ইসলাম মজুমদার।

 

এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বিদায়ী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে বিশেষ উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আপ্যায়নের আয়োজন করা হয়। বিদায়বেলায় শিক্ষার্থীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

 

বক্তারা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে নতুন ম্যানেজিং কমিটির কার্যকর ভূমিকার প্রত্যাশার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews