শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গীবাড়িতে পাইপগান ও ডিস্ক ব্রেক কুড়ালসহ ২ জন গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়িতে পাইপগান ও ডিস্ক ব্রেক কুড়ালসহ ২ জন গ্রেফতার

 

টঙ্গীবাড়ি প্রতিনিধি- সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ ২ জনকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি।

 

শনিবার (৮ আগস্ট ) রাত ১০টার দিকে টংগীবাড়ী উপজেলার হাসাইল ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

 

ডিবির এসআই সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ হাসাইল ইসলামপুর সাকিনের শাহ আলম কাজীর ছেলে মোঃ রনি কাজীর বসতঘরে অভিযান চালান।

 

এসময় ঘর থেকে তল্লাশি করে ১টি দেশীয় পাইপগান ও ১টি ডিস্ক ব্রেক কুড়াল উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন:মোঃ রাজিব সরকার (২৬)- পিতা দীন ইসলাম, সাং- কংশপুরা মোল্লাকান্দী, থানা- মুন্সীগঞ্জ সদর ও মোঃ রনি কাজী (২৫)- পিতা শাহ আলম কাজী, সাং- হাসাইল ইসলামপুর, থানা- টংগীবাড়ী।

 

এ সময় তাদের কাছ হতে ১টি দেশীয় পাইপগান কাঠের বাটযুক্ত, দৈর্ঘ্য ২৪ ইঞ্চি ও ১টি ডিস্ক ব্রেক কুড়াল মোটরসাইকেলের ডিস্ক ব্রেক ও মেটাল পাইপ দিয়ে তৈরি দৈর্ঘ্য ২৯ ইঞ্চি উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews