শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রিয়াদে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সৌদি আরবের রাজধানী রিয়াদে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।

 

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় সৌদি আরব আওয়ামী লীগ নেতা শাহ জালালের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে নিহত তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

 

দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এ সময় সৌদি আরব আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

 

আয়োজক সৌদি আরব আওয়ামী লীগ নেতা শাহ জালাল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাঁর স্মৃতি ও আদর্শকে ধারণ করে প্রবাসের মাটিতেও বঙ্গবন্ধুর জন্য দোয়া ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করা আমাদের দায়িত্ব।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews