
মুন্সীগঞ্জে জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় মুন্সীগঞ্জ পৌরসভার জামায়াতের জেলা কার্যালয়ের সামনে থেকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিলের আগে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক এ কে এম ফখরুদ্দিন রাজির সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটওয়ারী।
এ ছাড়া বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য খিদির আব্দুস সালাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি এস এম জাহিদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মো. আক্তার হোসেন, মাওলানা এ কে এম আবু ইউসুফ, মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসাইনসহ স্থানীয় নেতাকর্মীরা।