রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
টংগিবাড়ীতে ৬ গ্রাম গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার মাদক ঠেকাতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান এমপি আব্দুস সালাম আজাদের টঙ্গীবাড়িতে নতুন ইউএনও তানজিমা আঞ্জুম সোহানীয়ার দায়িত্ব গ্রহণ টঙ্গীবাড়িতে ইউএনও তাহমিনা আক্তারের বদলিজনিত বিদায় সংবর্ধনা টঙ্গীবাড়ীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মাদকমুক্ত সমাজের ডাক, ফুটবল মাঠে তরুণদের জয়গান টঙ্গিবাড়ীতে এসিল্যান্ড না থাকায় স্থবির ভূমিসেবা কার্যক্রম, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা গজারিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ১ মুন্সীগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, আন্তঃজেলা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

টংগিবাড়ীতে ৬ গ্রাম গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

টংগিবাড়ীতে ৬ গ্রাম গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

 

টংগিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ৬ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অনাদায়ে ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মারুফ শেখ (২২), পিতা-আফজাল শেখ এবং আবির শেখ (২০), পিতা-শরীফ শেখ। তারা টংগিবাড়ী উপজেলার সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়নের মধ্য সোনারং এলাকার বাসিন্দা।

 

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের দিকনির্দেশনায় টংগিবাড়ী থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়নের জোড়া মঠ এলাকা থেকে ৬ গ্রাম গাঁজাসহ ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

 

পরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অনাদায়ে ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

 

আদালতের আদেশ অনুযায়ী গ্রেপ্তারকৃতদের ৩০ আগস্ট মুন্সীগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews