শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শনে জেলা প্রশাসক, উন্নয়ন ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময়

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন

আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাব পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার, মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক গোলজার হোসেন এবং প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।

পরিদর্শন শেষে প্রেস ক্লাবের সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক। সভায় তিনি জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে গণমাধ্যমের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।

জেলা প্রশাসক চলমান ও সম্ভাব্য বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও সাংবাদিকদের অবহিত করেন। তিনি সুষ্ঠু নির্বাচন আয়োজন, অবকাঠামোগত উন্নয়ন, মাদকবিরোধী কার্যক্রম, বালুমহল বিলুপ্তকরণসহ জেলার উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। জেলা প্রশাসক সেগুলো গুরুত্বসহকারে গ্রহণ করেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয়ের আশ্বাস দেন।

পরিদর্শনের একপর্যায়ে জেলা প্রশাসক মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাবের পার্শ্ববর্তী খাসজমি বন্দোবস্ত এবং প্রেস ক্লাব ভবনের উন্নয়নের জন্য আর্থিক বরাদ্দ প্রদানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews