শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

৩ দিন ধরে তেল সংকট, দুশ্চিন্তায় পাম্প কর্তৃপক্ষ; চরম ভোগান্তিতে চালকরা

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়নের মেসার্স কে-আলি ফিলিং স্টেশনে টানা তিন দিন ধরে জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকায় চরম সংকটে পড়েছে পাম্প কর্তৃপক্ষ। এতে করে সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠানেই তেল সরবরাহ করা যাচ্ছে না, পাশাপাশি বিপাকে পড়েছেন সাধারণ যানবাহন চালক ও স্থানীয় বাসিন্দারা।

 

 

সোমবার (৪ মে) সকাল ১০টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, পাম্পটিতে তেল নিতে আসা মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য যানবাহনের চালকরা খালি হাতেই ফিরে যাচ্ছেন। অনেকেই দূর-দূরান্ত থেকে এসে তেল না পেয়ে হতাশা প্রকাশ করেন।

 

পাম্পটির স্বত্বাধিকারী শহিদুল ইসলাম ঢালী জানান, গত তিন দিন ধরে কোনো ধরনের জ্বালানি তেল সরবরাহ পাওয়া যাচ্ছে না। এতে করে পাম্পটি কার্যত বন্ধের উপক্রম হয়েছে। তিনি বলেন, “আমরা নিয়মিত ডিপো থেকে তেল নিয়ে থাকি। কিন্তু হঠাৎ করেই সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়িকভাবে বড় ক্ষতির মুখে পড়েছি। সরকারি অফিসসহ অনেক প্রতিষ্ঠানকে তেল দিতে পারছি না, এতে আমাদের সুনামও ক্ষুণ্ন হচ্ছে।”

 

স্থানীয় কয়েকজন চালক জানান, হঠাৎ করে তেল সংকট দেখা দেওয়ায় তাদের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। বিশেষ করে ভাড়ায় চালিত যানবাহনের চালকরা বেশি বিপাকে পড়েছেন। কেউ কেউ বাধ্য হয়ে অন্য এলাকায় গিয়ে বেশি দামে তেল কিনছেন বলেও অভিযোগ করেন তারা।

পাম্প কর্তৃপক্ষ ধারণা করছেন, ডিপো থেকে সরবরাহে জটিলতা বা পরিবহন সংক্রান্ত সমস্যার কারণেই এই সংকট তৈরি হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

 

এ অবস্থায় দ্রুত জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন পাম্প মালিক ও স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews