শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

রাশিয়ায় আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধি মুন্সিগঞ্জের রূপকথা

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

 

আপন সরদার, মুন্সিগঞ্জ প্রতিনিধি: রাশিয়ায় অনুষ্ঠিতব্য ওপেন ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াড (OIBO) ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মুন্সিগঞ্জের মেধাবী শিক্ষার্থী রূপকথা রায়। তিনি মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার নয়ানন্দ গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী নবীন কুমার রায়ের মেয়ে।

বর্তমানে রূপকথা রায় মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। ১৫ মে শুরু হওয়া আন্তর্জাতিক এই জীববিজ্ঞান অলিম্পিয়াড আগামী ২২ মে পর্যন্ত রাশিয়ায় অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশ নিতে তিনি ইতোমধ্যে রাশিয়ায় অবস্থান করছেন।

রূপকথার এই অর্জনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং পুরো মুন্সিগঞ্জ জেলায় আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে। তার বাবা নবীন কুমার রায় মেয়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। তিনি বলেন, “আমার মেয়ে বর্তমানে রাশিয়ায় রয়েছে। প্রতিযোগিতা শেষে সে যেন সুস্থভাবে এবং সাফল্যের সঙ্গে দেশে ফিরতে পারে, সে জন্য সবার আশীর্বাদ ও দোয়া চাই।”

শিক্ষাজীবনের শুরু থেকেই রূপকথা রায় মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের পরিচয় দিয়ে আসছেন। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অলিম্পিয়াড, সম্মেলন ও প্রতিযোগিতায় অংশ নিয়ে অর্জন করেছেন একাধিক সম্মাননা।

সম্প্রতি তিনি জাপান ইয়ুথ সামিটে অংশগ্রহণের জন্য পূর্ণ অর্থায়িত স্কলারশিপ লাভ করেন। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের মধ্যে শীর্ষ ৩০ প্রতিনিধির একজন হিসেবে জায়গা করে নেন।

জানা গেছে, পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে গবেষণাভিত্তিক সমস্যা সমাধান, জলবায়ু সহনশীলতা এবং তরুণদের উদ্ভাবনী চিন্তাধারা নিয়ে কাজ করতে আগ্রহী রূপকথা। আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে বৈজ্ঞানিক অনুসন্ধান ও আন্তঃশাস্ত্রীয় চিন্তার প্রসারে তিনি সক্রিয়ভাবে কাজ করছেন।

বিজ্ঞানচর্চার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও রয়েছে তার উল্লেখযোগ্য সাফল্য। জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় শাস্ত্রীয় সংগীত, নজরুল সংগীত, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তিতে অর্জন করেছেন শীর্ষ সম্মাননা।

নেতৃত্বের ক্ষেত্রেও সমান দক্ষ রূপকথা। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন যুব সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কাজ করছেন। বিভিন্ন মডেল ইউনাইটেড নেশনস (MUN) সম্মেলনে অংশ নিয়ে অর্জন করেছেন ‘অসামান্য প্রতিনিধি’ ও ‘সেরা প্রতিনিধি’ পুরস্কার। এখন পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে সাতটিরও বেশি পুরস্কার অর্জন করেছেন তিনি।

রূপকথার মা কৃষিবিদ প্রমিতা শিখা রায় বালিগাঁও আমজাদ আলী কলেজের প্রভাষক এবং বাবা নবীন কুমার রায় একজন সফল ব্যবসায়ী। পরিবারের প্রত্যাশা, আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে দেশের জন্য নতুন গৌরব বয়ে আনবেন রূপকথা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews