বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গীবাড়ীতে তরুণ প্রজন্মকে ভূমি বিষয়ে সচেতন করতে ব্যতিক্রমী আয়োজন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে তরুণ প্রজন্মকে ভূমি বিষয়ে সচেতন করতে ব্যতিক্রমী আয়োজন

 

আপন সরদার টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় তরুণ প্রজন্মের মধ্যে ভূমি বিষয়ক জ্ঞান ও সচেতনতা বাড়াতে “ভূমি সেবা মেলা-২০২৬” উপলক্ষে ব্যতিক্রমধর্মী কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের আয়োজনে মঙ্গলবার (১৯ মে) টঙ্গীবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন করা হয়।

 

সকাল ৯ টায় টঙ্গীবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে একক কুইজ প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় দলীয় কুইজ প্রতিযোগিতা।ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশ্নোত্তরে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে ওঠে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

 

উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ।

 

একক প্রতিযোগিতায় স্বর্ণগ্রাম রাধানাধ উচ্চ বিদ্যালয়ের সাইফা ইসরাত সারিতা প্রথম, কাঠাদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ইভা আক্তার দ্বিতীয় এবং পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অর্ণব দত্ত নীল তৃতীয় স্থান অর্জন করে।

 

দলীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় স্বর্ণগ্রাম রাধানাধ উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় স্থান অর্জন করে সোনারং সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এবং যৌথভাবে তৃতীয় হয় বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান শিক্ষার্থীদের ভবিষ্যতে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। পরিবার ও সমাজে ভূমি সচেতনতা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

আয়োজক সূত্রে জানা যায়, ভূমি সেবা মেলার অংশ হিসেবে উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৫০ শিক্ষার্থীর মধ্যে ভূমি বিষয়ক তথ্যসম্বলিত পুস্তিকা বিতরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews