
নিমতলায় এমপি কার্যালয়ে সাধারণ মানুষের সমস্যা শুনছেন সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলায় নিজ কার্যালয়ে সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও বিভিন্ন সমস্যার কথা শুনছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) তিনি সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
এ সময় সংসদ সদস্যকে সহযোগিতা করেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জনসাধারণের কথা সরাসরি শুনে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছে।