বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টংগিবাড়ী ও লৌহজংয়ে দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে জেলা প্রশাসক মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার মুন্সীগঞ্জে মহানবমীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি টঙ্গীবাড়ী কেন্দ্রীয় শিব মন্দিরে উৎসবমুখর পরিবেশে মহানবমী উদযাপন সিরাজদিখানের নবাগত ইউএনওর সঙ্গে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ টঙ্গীবাড়ীতে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে পুলিশ সুপার, সতর্ক অবস্থানে কিউআরটি দুর্গাপূজা উপলক্ষ্যে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করলেন মুন্সীগঞ্জের ডিসি টঙ্গিবাড়ীতে বেতকা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন শিকদারের দোয়া প্রার্থনা টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা  টঙ্গীবাড়ীতে জমইয়াতে হিযবুল্লাহর সভা অনুষ্ঠিত

টংগিবাড়ী ও লৌহজংয়ে দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে জেলা প্রশাসক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

টংগিবাড়ী ও লৌহজংয়ে দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে জেলা প্রশাসক

 

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: শারদীয় দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে মুন্সীগঞ্জের টংগিবাড়ী ও লৌহজং উপজেলার চারটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

 

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) রাত ১টা পর্যন্ত তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা এবং উৎসব নির্বিঘ্নে উদযাপনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।

 

পরিদর্শন করা পূজামণ্ডপগুলো হলো— টংগিবাড়ী উপজেলার বালিগাঁও মনিপাড়া সার্বজনীন দুর্গা মন্দির ও সোনারং দাসপাড়া শিব ও দুর্গা মন্দির এবং লৌহজং উপজেলার দক্ষিণ মশদগাঁও রাধাগোবিন্দ ও কালী মন্দির ও ভারত ফকির সেবাশ্রম সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ।

 

পরিদর্শনকালে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এ সময় জেলা প্রশাসক টংগিবাড়ী উপজেলার সোনারং দাসপাড়া শিব ও দুর্গা মন্দির এবং লৌহজং উপজেলার দক্ষিণ মশদগাঁও রাধাগোবিন্দ ও কালী মন্দিরের উন্নয়নের জন্য প্রতিটি মন্দিরে দুই লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

 

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, “সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সরকার, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা পাশে রয়েছে। পূজা উদযাপন নির্বিঘ্ন রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে।”

 

তিনি আরও জানান, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কন্ট্রোল রুম চালু রয়েছে। কোনো সমস্যা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কন্ট্রোল রুম এবং পুলিশের কুইক রেসপন্স টিমের (কিউআরটি) সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য পূজা উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান তিনি।

 

জেলা প্রশাসক বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করাই প্রশাসনের মূল লক্ষ্য। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীসহ সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews