
সিরাজদিখানের নবাগত ইউএনওর সঙ্গে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিরাজদিখান উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার (১৯ অক্টোবর) নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির সিরাজদিখান উপজেলা সভাপতি আসজাদ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক নাজমুশ শোয়াইবসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আসজাদ আব্দুল্লাহ সিরাজদিখান উপজেলার বিভিন্ন অসংগতিপূর্ণ বিষয় নবাগত ইউএনওর নজরে আনেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন সমস্যা সমাধান এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
আলোচনা শেষে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে সংগঠনের বিভিন্ন প্রকাশনা সামগ্রী উপহার হিসেবে তুলে দেন। এ সময় ইউএনও প্রকাশনা সামগ্রীগুলো গ্রহণ করেন।
সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।