বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজার ও পাইপলাইন বিনষ্ট করল মোবাইল কোর্ট টঙ্গীবাড়ীতে অভিযানে ২০টি অবৈধ চায়না চাই জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টঙ্গীবাড়ীতে প্রস্তুতিমূলক সভা ও ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩৫টি চায়না চাই জব্দ টঙ্গীবাড়ীতে স্বর্ণ ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন টঙ্গীবাড়ীতে নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীবাড়ীতে নিসচার উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত টঙ্গীবাড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত লৌহজংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা, চাল ও আর্থিক সহায়তা প্রদান

টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

 

টঙ্গীবাড়ী প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া এলাকায় এক দুবাই প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১৯ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে। চোরেরা বাড়িতে থাকা নারীদের অস্ত্রের ভয় দেখিয়ে তাদের শরীরে থাকা স্বর্ণালংকারও নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

 

বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দুবাই প্রবাসী মহিউদ্দিন খান।

 

প্রবাসী মহিউদ্দিন খান মুঠোফোনে জানান, ঘটনার সময় ৩ থেকে ৪ জন চোর প্রথমে বাড়ির প্রবেশপথে থাকা আইপি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে। পরে ক্যামেরার মেমোরি কার্ড খুলে নিয়ে তারা ঘরে প্রবেশ করে। মুখে গামছা পেঁচিয়ে ঘরে ঢুকে আলমারি থেকে নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা, স্বর্ণের চেইন, কানের দুল, আংটি ও রুপার নূপুরসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ১৯ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেন তিনি।

 

তিনি আরও জানান, এ সময় চোরেরা তাঁর মা, স্ত্রী ও বড় ভাইয়ের স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের কাছে থাকা স্বর্ণালংকারও নিয়ে যায়। তিনি দুবাইয়ে থাকেন এবং তাঁর বড় ভাই ঢাকায় ব্যবসা করেন। বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকার সুযোগে চোরেরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

 

মহিউদ্দিন খান বলেন, “অনেক কষ্ট করে উপার্জন করা টাকা ও স্বর্ণালংকার চোরেরা নিয়ে গেছে। আমি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং লুট হওয়া মালামাল উদ্ধারের জন্য আকুল আবেদন জানাচ্ছি।”

 

বাড়িতে থাকা মহিউদ্দিন খানের মা হাওয়া বেগম বলেন, “চোরেরা মুখে গামছা পেঁচিয়ে ঘরে ঢুকেছিল, তাই তাদের চিনতে পারিনি। আমার গলার চেইন খুলতে দেরি হওয়ায় তারা আমাকে অস্ত্রের ভয় দেখায়। চিৎকার-চেঁচামেচি করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরে ঘরের নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যায়।”

 

ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে মহিউদ্দিন খানের বড় ভাই মোস্তফা খান ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। পরে তিনি এ ঘটনায় টঙ্গীবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম আহমেদ বলেন, “অভিযোগ পেয়েছি। চোর শনাক্তের চেষ্টা চলছে।”

 

ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews