সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টঙ্গীবাড়ীতে প্রস্তুতিমূলক সভা ও ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩৫টি চায়না চাই জব্দ টঙ্গীবাড়ীতে স্বর্ণ ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন টঙ্গীবাড়ীতে নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীবাড়ীতে নিসচার উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত টঙ্গীবাড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত লৌহজংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা, চাল ও আর্থিক সহায়তা প্রদান বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড

টঙ্গীবাড়ীতে স্বর্ণ ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে স্বর্ণ ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা বাজারের স্বর্ণ ব্যবসায়ী মো. শরীফ শিকদারকে প্রাণনাশের হুমকি ও তাঁর দোকানে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় টঙ্গীবাড়ী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শরীফ শিকদার এসব অভিযোগ তুলে ধরেন।

 

সংবাদ সম্মেলনে শরীফ শিকদার বলেন, গত ২৮ সেপ্টেম্বর বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকনুজ্জামান রিগ্যান শিকদারের লোকজন তাঁর দোকানে এসে অতর্কিত হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদ করলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

 

শরীফ শিকদার আরও বলেন, বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিভাবকদের জানালে তাঁরা ঘটনার প্রমাণ চান। পরে দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখানোর পর তাঁরা বিষয়টি বিশ্বাস করেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। এরপর তিনি থানায় অভিযোগ করে আইনি সহায়তা চান।

 

তিনি জানান, গত ১১ অক্টোবর পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে। ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর রিগ্যান শিকদারের লোকজন পুনরায় তাঁর দোকানে গিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে শরীফ শিকদার নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমি এখন আমার জীবন নিয়ে খুবই আতঙ্কিত। আমি বাংলাদেশ সরকারের সহায়তা চাই, আইনের সহায়তা চাই।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews