রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা টঙ্গিবাড়ীতে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ নিজ হাতে ময়লা পরিষ্কার করে পরিচ্ছন্নতার বার্তা দিলেন এমপি মমতাজ আলো টঙ্গীবাড়ীতে জমি নিয়ে বিরোধ, বৃদ্ধের বাবার কবরের দেয়াল ভাঙচুরের অভিযোগ, বিচারের আকুতি মালয়েশিয়া যুবদলের সহসভাপতি হওয়ায় হাকিম দেওয়ানকে সংবর্ধনা প্রকাশিত সংবাদের প্রতিবাদ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে টঙ্গীবাড়ীতে সংবাদ সম্মেলন শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যাংক কর্মকর্তা আটক ধীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি দীন ইসলাম হাওলাদার দিপুকে সংবর্ধনা

টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

 

টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় অবৈধভাবে ড্রেজার দিয়ে কৃষিজমি ভরাট ও জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় তিনটি মামলায় তিনজনকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

উপজেলার বেতকা ইউনিয়নের কুন্ডের বাজার সংলগ্ন নদীর তীর, আউটশাহী ইউনিয়নের তস্তিপুরে লিটন দেওয়ানের বাড়ি সংলগ্ন এলাকা, আড়িয়ল-বালিগাঁও ইউনিয়নের চাষীরি মসজিদ সংলগ্ন স্থান, কামারখাড়া ইউনিয়নের বাইনখাড়া, নিতিরা ও নশংকর এবং ধীপুর ইউনিয়নের মটুকপুর এলাকায় অভিযান চালানো হয়।

 

অভিযানকালে বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন ও পাইপের মাধ্যমে অবৈধভাবে বালু ফেলে জমি ভরাটের প্রমাণ পাওয়া যায়। পরে অবৈধ ড্রেজার লাইন স্থাপন ও জমি ভরাটের সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে পৃথক তিনটি মামলায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 

এ সময় ঘটনাস্থলে জব্দ করা ড্রেজার মেশিন ও পাইপ তাৎক্ষণিকভাবে বিনষ্ট করে অপসারণ করা হয়।

 

উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে জমি ভরাটের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকলে কৃষিজমি রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews