সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত লৌহজংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা, চাল ও আর্থিক সহায়তা প্রদান বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

টঙ্গীবাড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

 

টঙ্গীবাড়ী প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। ‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য হলো দেশব্যাপী প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর সঠিক তথ্য সংগ্রহ করে তাদের ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় নিয়ে আসা।

 

প্রেস কনফারেন্সে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রমের সঠিক বাস্তবায়নের মাধ্যমে দেশের পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলা এবং সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়াই এ উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য।

 

এ সময় উপস্থিত সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ফ্যামিলি কার্ড কার্যক্রমের সার্বিক পরিকল্পনা, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং পরবর্তী বাস্তবায়ন প্রক্রিয়ার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।

 

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতাব্বর, উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ুন কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফ মো. মোরতেজা এহসান, সমাজসেবা কর্মকর্তা হামিদুল্লাহ মিয়া ও সহকারী সমাজসেবা কর্মকর্তা আরিফুল আলম, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি টিটু চৌধুরী, কোষাধ্যক্ষ আপন সরদার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews