
টঙ্গীবাড়ীতে নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আপন সরদার টঙ্গীবাড়ী প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-৩২৮-এর সংসদ সদস্য মমতাজ আলো এবং টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক।
টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া’র সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফ মো.মোরতেজা এহসান এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতাব্বর,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তানিয়া খাতুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ুন কবির,মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার,মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক অবদান স্মরণ করা হয়।