
টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ
টঙ্গীবাড়ী প্রতিনিধি:
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ ও সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার হাসাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
সভায় মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার জন্য জেলেদের প্রতি আহ্বান জানানো হয়। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও ভবিষ্যতে জেলেদের জীবন-জীবিকা আরও সমৃদ্ধ করতে প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ থেকে বিরত থাকার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জেলেরা উপস্থিত ছিলেন।