বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজার ও পাইপলাইন বিনষ্ট করল মোবাইল কোর্ট টঙ্গীবাড়ীতে অভিযানে ২০টি অবৈধ চায়না চাই জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টঙ্গীবাড়ীতে প্রস্তুতিমূলক সভা ও ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩৫টি চায়না চাই জব্দ টঙ্গীবাড়ীতে স্বর্ণ ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন টঙ্গীবাড়ীতে নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীবাড়ীতে নিসচার উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত টঙ্গীবাড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত লৌহজংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা, চাল ও আর্থিক সহায়তা প্রদান বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন

টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজার ও পাইপলাইন বিনষ্ট করল মোবাইল কোর্ট

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজার ও পাইপলাইন বিনষ্ট করল মোবাইল কোর্ট

 

আপন সরদার, টঙ্গীবাড়ী প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অনুমতি ছাড়া ড্রেজারের মাধ্যমে জমি ভরাট ও জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ঘটনাস্থলে থাকা ড্রেজার মেশিন ও পাইপলাইন বিনষ্ট করে অপসারণ করা হয়।

 

বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৫টা ৫০ মিনিট পর্যন্ত উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মান্দ্রা গ্রামের ঢালীবাড়ি ও শেখবাড়ি সংলগ্ন মটুকপুর-মান্দ্রা চক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া ড্রেজারের মাধ্যমে জমি ভরাট করে অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অভিযানে সেখানে ড্রেজার মেশিন ও পাইপলাইন পাওয়া গেলেও বালু ভরাটের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। পরে ঘটনাস্থলে থাকা ড্রেজার মেশিন ও পাইপলাইন বিনষ্ট করে অপসারণ করা হয়।

 

অভিযান পরিচালনা করেন টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী।

 

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী বলেন, “অনুমতি ছাড়া ড্রেজারের মাধ্যমে জমি ভরাট ও জমির শ্রেণি পরিবর্তনের বিষয়ে কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে ড্রেজার স্থাপন ও জমির শ্রেণি পরিবর্তন রোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

 

তিনি আরও বলেন, কৃষিজমি ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews