শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে পুলিশ সুপার, সতর্ক অবস্থানে কিউআরটি দুর্গাপূজা উপলক্ষ্যে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করলেন মুন্সীগঞ্জের ডিসি টঙ্গিবাড়ীতে বেতকা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন শিকদারের দোয়া প্রার্থনা টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা  টঙ্গীবাড়ীতে জমইয়াতে হিযবুল্লাহর সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভুতুর ৪র্থ মৃত্যুবার্ষিকী নিতিরা ফুটবল টুর্নামেন্টে শানবাড়ি একাদশ চ্যাম্পিয়ন টঙ্গীবাড়ীতে মাদকমুক্ত সমাজ গড়তে বিএনপি নেতা এপোলোর উদ্যোগে সভা টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজার ও পাইপলাইন বিনষ্ট করল মোবাইল কোর্ট

টঙ্গীবাড়ীতে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে পুলিশ সুপার, সতর্ক অবস্থানে কিউআরটি

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে পুলিশ সুপার, সতর্ক অবস্থানে কিউআরটি

 

আপন সরদার, টঙ্গীবাড়ী প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম। এ সময় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আনসার সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।

 

শনিবার (১৭ অক্টোবর) টঙ্গীবাড়ী থানাধীন পাইকপাড়া কামিনী পালের মন্দির, সোনারং সার্বজনীন শিব ও দুর্গা মন্দির এবং টঙ্গীবাড়ী কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেন পুলিশ সুপার। এ সময় সংশ্লিষ্ট পূজামণ্ডপের সদস্যরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

পরিদর্শনকালে পুলিশ সুপার পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

 

তিনি পূজামণ্ডপে আগত দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার পিপিএম, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ, টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং স্থানীয় পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার প্রতিটি এলাকায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে কুইক রেসপন্স টিম (কিউআরটি) সতর্ক অবস্থানে রয়েছে।

 

সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সবার জন্য নিরাপদ ও নির্বিঘ্ন শারদীয় দুর্গাপূজা নিশ্চিত করতে মুন্সীগঞ্জ জেলা পুলিশ বদ্ধপরিকর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews