শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে বেতকা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন শিকদারের দোয়া প্রার্থনা টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা  টঙ্গীবাড়ীতে জমইয়াতে হিযবুল্লাহর সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভুতুর ৪র্থ মৃত্যুবার্ষিকী নিতিরা ফুটবল টুর্নামেন্টে শানবাড়ি একাদশ চ্যাম্পিয়ন টঙ্গীবাড়ীতে মাদকমুক্ত সমাজ গড়তে বিএনপি নেতা এপোলোর উদ্যোগে সভা টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজার ও পাইপলাইন বিনষ্ট করল মোবাইল কোর্ট টঙ্গীবাড়ীতে অভিযানে ২০টি অবৈধ চায়না চাই জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টঙ্গীবাড়ীতে প্রস্তুতিমূলক সভা ও ভিজিএফের চাল বিতরণ

টঙ্গিবাড়ীতে বেতকা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন শিকদারের দোয়া প্রার্থনা

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

টঙ্গিবাড়ীতে বেতকা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন শিকদারের দোয়া প্রার্থনা

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন শিকদার স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

শুক্রবার (১৬ অক্টোবর) জুমার নামাজের আগে উপজেলার খিলপাড়া গ্রামের পশ্চিম খিলপাড়া জামে মসজিদে উপস্থিত হয়ে তিনি মুসল্লিদের কাছে দোয়া চান। পরে নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন শিকদার বলেন, “আমি বেতকা ইউনিয়নের মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। জনগণের সেবা করার সুযোগ পেলে ইউনিয়নের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করব। আমি যেন সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের পাশে থাকতে পারি, সে জন্য সবার কাছে দোয়া চাই।”

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে চান।

এ সময় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে তাঁর আন্তরিক পরিবেশে মতবিনিময় হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews