
টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
টঙ্গিবাড়ী(মুন্সীগঞ্জ)প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো, টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক,উপজেলা সহকারী কমিশনার ভুমি রেজওয়ানা চৌধুরী, টঙ্গিবাড়ী উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক, টঙ্গিবাড়ী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহাম্মেদ,টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ,মৎস কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফ মোঃ মোরতেজা এহসান ,আনসার বিটিভি কর্মকর্তা আঃ মান্নান টঙ্গিবাড়ী সরকারী ডিগ্রী কলেজের প্রভাসক বাবু পরিতোষ ঘোষ,বাংলাদেশ জামায়েত ইসলামী টঙ্গিবাড়ী উপজেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন মোল্লা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ইকু,উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক মাহাবুব ইসলাম রন্টি,উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক গন্যব্যাক্তি বর্গ।
সভায় বক্তারা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে মাদক, ও কিশোর অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয় এবং আরো বলেন আমরা জনগন যদি সচেতন না হই তাহলে প্রশাসনের উপজেলা নিয়ন্ত্রন কঠিন হবে।