রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে পুলিশ সুপার, সতর্ক অবস্থানে কিউআরটি দুর্গাপূজা উপলক্ষ্যে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করলেন মুন্সীগঞ্জের ডিসি টঙ্গিবাড়ীতে বেতকা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন শিকদারের দোয়া প্রার্থনা টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা  টঙ্গীবাড়ীতে জমইয়াতে হিযবুল্লাহর সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভুতুর ৪র্থ মৃত্যুবার্ষিকী নিতিরা ফুটবল টুর্নামেন্টে শানবাড়ি একাদশ চ্যাম্পিয়ন টঙ্গীবাড়ীতে মাদকমুক্ত সমাজ গড়তে বিএনপি নেতা এপোলোর উদ্যোগে সভা টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজার ও পাইপলাইন বিনষ্ট করল মোবাইল কোর্ট

দুর্গাপূজা উপলক্ষ্যে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করলেন মুন্সীগঞ্জের ডিসি

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

দুর্গাপূজা উপলক্ষ্যে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করলেন মুন্সীগঞ্জের ডিসি

 

আপন সরদার, মুন্সীগঞ্জ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

 

শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার লক্ষ্মী নারায়ণ জিউর মন্দির পরিদর্শনকালে তিনি দুস্থদের হাতে বস্ত্র তুলে দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদুর রহমান খোন্দকার, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও ধর্মীয় ব্যক্তিত্বরা।

 

পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সরকার, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা পাশে রয়েছে।

 

তিনি জানান, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের সার্বক্ষণিক উপস্থিতি, পুলিশের দায়িত্ব পালন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়মিত টহলের ব্যবস্থা থাকবে। দুর্গোৎসব নির্বিঘ্ন রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে বলেও আশ্বস্ত করেন তিনি।

 

জেলা প্রশাসক আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করাই প্রশাসনের মূল লক্ষ্য। এ সময় তিনি সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews