বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচার বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার সহকারী যুগ্ম-মহাসচিব হলেন দেলোয়ার হোসেন লিপু মামাশার ও দক্ষিণ সুয়াপাড়ায় উৎসবমুখর পরিবেশে মহানবমী উদযাপন টংগিবাড়ী ও লৌহজংয়ে দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে জেলা প্রশাসক মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার মুন্সীগঞ্জে মহানবমীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি টঙ্গীবাড়ী কেন্দ্রীয় শিব মন্দিরে উৎসবমুখর পরিবেশে মহানবমী উদযাপন সিরাজদিখানের নবাগত ইউএনওর সঙ্গে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ টঙ্গীবাড়ীতে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে পুলিশ সুপার, সতর্ক অবস্থানে কিউআরটি দুর্গাপূজা উপলক্ষ্যে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করলেন মুন্সীগঞ্জের ডিসি

টঙ্গীবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচার বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচার বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

 

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

 

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) টঙ্গীবাড়ী উপজেলা শাখার আয়োজনে উত্তর বেতকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়ে বেতকা চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

 

র‍্যালিতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনা প্রতিরোধ এবং চালক, শ্রমিক ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে বেতকা চৌরাস্তায় যানবাহনে সড়ক নিরাপত্তাবিষয়ক বিভিন্ন স্লোগানসংবলিত স্টিকার লাগানো হয় এবং চালক, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. সাখাওয়াত হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. খোরশেদ আলম শেখ।

 

নিসচা টঙ্গীবাড়ী উপজেলা শাখার সভাপতি নূর মোহাম্মদ বেপারীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মাসুম হোসেন অপুর নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি জয়নাল আবেদীন কন্ট্রাক্টর, সহসাধারণ সম্পাদক মাসুদ হোসেন ও সার্ভেয়ার কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাত্তার হোসেন নয়ন, অর্থ সম্পাদক আক্কাস ব্যাপারী, দপ্তর সম্পাদক আরিফ মণ্ডল, প্রচার সম্পাদক জসিম শেখ, সমাজকল্যাণ ও ক্রীড়াবিষয়ক সম্পাদক বাবুল শেখ এবং সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মো. শামীম মাঝি।

 

এ ছাড়া কার্যকরী সদস্য মুক্তার হোসেন, কুদ্দুস শেখ, ফারুক শেখ, শাকিল হোসেন, হাজী সায়েন মুন্সী, নাসিমা আক্তার, নাসরিন আক্তার, কামাল হোসেনসহ নিসচা টঙ্গীবাড়ী উপজেলা শাখার অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

 

কর্মসূচিতে সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, পথচারীদের সতর্কতা অবলম্বন এবং চালক ও সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকরা নিরাপদ সড়ক গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews