বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীনগরে মদিনাতুল উলুম মডেল মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্রীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে সংঘর্ষের ঘটনায় মিল্টন মল্লিকসহ গ্রেপ্তার ৩ টঙ্গীবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচার বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার সহকারী যুগ্ম-মহাসচিব হলেন দেলোয়ার হোসেন লিপু মামাশার ও দক্ষিণ সুয়াপাড়ায় উৎসবমুখর পরিবেশে মহানবমী উদযাপন টংগিবাড়ী ও লৌহজংয়ে দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে জেলা প্রশাসক মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার মুন্সীগঞ্জে মহানবমীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি টঙ্গীবাড়ী কেন্দ্রীয় শিব মন্দিরে উৎসবমুখর পরিবেশে মহানবমী উদযাপন

শ্রীনগরে মদিনাতুল উলুম মডেল মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

শ্রীনগরে মদিনাতুল উলুম মডেল মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া মদিনাতুল উলুম মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের পবিত্র কুরআনের ছবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

মাদ্রাসা ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি এইচ এম আরিফ বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে শিক্ষার্থী মো. ইব্রাহিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল জলিল, হযরত মাওলানা হারুন অর রশিদ, মাওলানা রিয়াজুল ইসলাম, মাওলানা দেলোয়ার হোসাইন, হাফেজ মাওলানা ইউসুফ, মাওলানা ফজলুল করিম, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আক্কাস, ইউপি সদস্য মোহাম্মদ শাহিন, মাওলানা সাদিকুল ইসলাম, আব্দুস সালাম খান, মো. সুমন, মো. আইয়ুব আলী, মো. ফয়সাল হোসেন, মোহাম্মদ আবুল কালাম, মো. ফারুক হোসেন, মো. আব্দুল্লাহ, আবু বকর সিদ্দিক ও মোহাম্মদ শামীম।

 

এ সময় শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের অর্থবিষয়ক সম্পাদক ও সংবাদদাতা আব্দুল মান্নান সিদ্দিকীসহ মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শুরুতে অতিথি ও শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষার্থীদের পবিত্র কুরআনের ছবক প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি এইচ এম আরিফ বিল্লাহ মোনাজাত পরিচালনা করেন।

 

মোনাজাতে শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়া, নৈতিক চরিত্র গঠন, দেশ ও জাতির কল্যাণ এবং সবার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

 

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থী ও অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews