শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
হাসাইল বানারীতে চেয়ারম্যান প্রার্থী এম.এ. জামান এপোলোর পক্ষে উঠান বৈঠক মুন্সীগঞ্জে চোরাই বাইসাইকেল উদ্ধার, দুইজন গ্রেপ্তার শ্রীনগরে মদিনাতুল উলুম মডেল মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্রীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে সংঘর্ষের ঘটনায় মিল্টন মল্লিকসহ গ্রেপ্তার ৩ টঙ্গীবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচার বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার সহকারী যুগ্ম-মহাসচিব হলেন দেলোয়ার হোসেন লিপু মামাশার ও দক্ষিণ সুয়াপাড়ায় উৎসবমুখর পরিবেশে মহানবমী উদযাপন টংগিবাড়ী ও লৌহজংয়ে দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে জেলা প্রশাসক মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

হাসাইল বানারীতে চেয়ারম্যান প্রার্থী এম.এ. জামান এপোলোর পক্ষে উঠান বৈঠক

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ী প্রতিনিধি:

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. জামান এপোলোর পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে ইউনিয়নের মধ্যখলাগাঁও এলাকার বেপারী বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বিশিষ্ট ব্যবসায়ী জলিল বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী এম.এ. জামান এপোলো। এ সময় আরও উপস্থিত ছিলেন হাসাইল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য ফারুখ হাওলাদার, সেরালি মোল্লা, দুলাল গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উঠান বৈঠকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করা হয়। পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও জনসেবার বিষয়ে আলোচনা হয়।

 

স্থানীয় পর্যায়ে এ ধরনের উঠান বৈঠকের মাধ্যমে প্রার্থী ও এলাকাবাসীর মধ্যে যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ তৈরি হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews