শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির কেন্দ্রীয় কমিটিতে মাজেদুল ইসলাম, পেলেন শিল্প ও বাণিজ্য সম্পাদকের দায়িত্ব পাঁচগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ফারুখ খানের উঠান বৈঠক হাসাইল বানারীতে চেয়ারম্যান প্রার্থী এম.এ. জামান এপোলোর পক্ষে উঠান বৈঠক মুন্সীগঞ্জে চোরাই বাইসাইকেল উদ্ধার, দুইজন গ্রেপ্তার শ্রীনগরে মদিনাতুল উলুম মডেল মাদ্রাসায় কুরআনের ছবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্রীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে সংঘর্ষের ঘটনায় মিল্টন মল্লিকসহ গ্রেপ্তার ৩ টঙ্গীবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচার বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার সহকারী যুগ্ম-মহাসচিব হলেন দেলোয়ার হোসেন লিপু মামাশার ও দক্ষিণ সুয়াপাড়ায় উৎসবমুখর পরিবেশে মহানবমী উদযাপন

এনসিপির কেন্দ্রীয় কমিটিতে মাজেদুল ইসলাম, পেলেন শিল্প ও বাণিজ্য সম্পাদকের দায়িত্ব

  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

এনসিপির কেন্দ্রীয় কমিটিতে মাজেদুল ইসলাম, পেলেন শিল্প ও বাণিজ্য সম্পাদকের দায়িত্ব

 

আপন সরদার, মুন্সীগঞ্জ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক মাজেদুল ইসলাম। তাঁর এ পদপ্রাপ্তিতে মুন্সীগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

 

মাজেদুল ইসলামকে কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ।

 

দলীয় সূত্রে জানা গেছে, মাজেদুল ইসলাম বর্তমানে এনসিপির মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে জেলার ছয়টি উপজেলার মধ্যে পাঁচটিতে দলটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

 

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির মনোনয়নে মুন্সীগঞ্জ-২ আসনে ‘শাপলাকলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মাজেদুল ইসলাম।

 

সংশ্লিষ্ট নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে তাঁর নতুন দায়িত্ব দেশের ব্যবসায়ী সমাজ, শিল্পোদ্যোক্তা, বিভিন্ন ব্যবসায়িক সংগঠন ও করপোরেট খাতের সঙ্গে এনসিপির যোগাযোগ এবং সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews