মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজদিখানের ইউএনওর সঙ্গে কেবি কলেজ ডিবেটিং ক্লাবের সৌজন্য সাক্ষাৎ সিরাজদিখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস এমপির সিরাজদিখানে সেতুর অভাবে তিন ইউনিয়নের মানুষের দুর্ভোগ, গুদারা ঘাটে সেতু নির্মাণের দাবি টঙ্গীবাড়ীতে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার টঙ্গীবাড়ীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা, শেষে বিক্ষোভ মিছিল মুন্সীগঞ্জে ৯ মামলার আসামি ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শ্রীনগরে অগ্রণী ব্যাংকে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রাহকদের পাশে থাকার আশ্বাস এমপি আব্দুল্লাহর মুন্সীগঞ্জ সদর সার্কেল অফিস আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নয়াপল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত বিএনপির র‍্যালি

বজ্রযোগিনীতে ‘কঠিন চীবর দান ও সম্প্রীতি সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

বজ্রযোগিনীতে ‘কঠিন চীবর দান ও সম্প্রীতি সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত

 

আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জের বজ্রযোগিনী গ্রামে জ্ঞানতাপস অতীশ দীপঙ্কর মেমোরিয়াল প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘কঠিন চীবর দান ও সম্প্রীতি সম্মেলন ২০২৬’।

 

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান উপলক্ষে দিনব্যাপী নানা ধর্মীয় আয়োজনের পাশাপাশি এ সম্প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকা থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী ভক্ত, পুণ্যার্থী ও অতিথিরা অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, কঠিন চীবর দান শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি ত্যাগ, সংযম, মানবতা ও সম্প্রীতির এক অনন্য শিক্ষা। এ ধরনের আয়োজন বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

অতীশ দীপঙ্করের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক এ পুণ্যভূমিতে সম্মেলনকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানস্থল বর্ণিল ফুল ও ফেস্টুনে সাজানো হয়। শান্তির প্রতীক বুদ্ধমূর্তি এবং চীবর দানের নান্দনিক আয়োজন অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে।

 

দিনব্যাপী ধর্মীয় আয়োজন শেষে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews