মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার টঙ্গিবাড়ীতে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রকি শেখ গ্রেফতার টঙ্গিবাড়ীতে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ১২টি মামলা কামারখাড়াকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চাই: নজরুল মোল্লা মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন দিঘীরপাড়ের লিখন খান টঙ্গিবাড়ীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বিজয় গ্রেপ্তার টঙ্গিবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক বিতরণ টঙ্গীবাড়ীতে যুবককে হত্যাচেষ্টার অভিযোগ, নির্বাচন অফিসের পুকুরপাড়ে মিলল রক্তাক্ত অবস্থায় বেতকায় ফের চেয়ারম্যান হতে চান রিগ্যান শিকদার, আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে উঠান বৈঠক ইসলামপুরে চেয়ারম্যান প্রার্থী এপোলো বেপারীর উঠান বৈঠক

টঙ্গিবাড়ীতে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

টঙ্গিবাড়ীতে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

 

টঙ্গিবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ সজল শেখ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সজলের বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের দিঘীরপাড় বাজার এলাকায় আবুল কালাম আজাদের ডায়াগনস্টিক সেন্টারের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার সজল শেখ দিঘীরপাড় ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. নজরুল শেখ ও স্বপ্না বেগমের ছেলে।

 

পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে টঙ্গিবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ১০০ গ্রাম গাঁজাসহ সজল শেখকে গ্রেপ্তার করেন।

 

পরে সিডিএমএস (অপরাধী তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি) যাচাই করে তার বিরুদ্ধে পূর্বের একটি মাদক মামলার তথ্য পাওয়া যায়।

 

এ ঘটনায় গ্রেপ্তার সজলের বিরুদ্ধে টঙ্গিবাড়ী থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews