বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ড্রেস, বেঞ্চ ও সিসিটিভি উদ্বোধন, আগামী বছর চালু হবে স্কুল মিল পদ্মায় বাল্কহেডে ডাকাতি, ৭৫ হাজার টাকা ও ৩ মোবাইল লুট মোল্লাকান্দিতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃত্তি প্রদানের উদ্যোগ টঙ্গিবাড়ীতে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার টঙ্গিবাড়ীতে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রকি শেখ গ্রেফতার টঙ্গিবাড়ীতে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ১২টি মামলা কামারখাড়াকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চাই: নজরুল মোল্লা মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন দিঘীরপাড়ের লিখন খান টঙ্গিবাড়ীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বিজয় গ্রেপ্তার টঙ্গিবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক বিতরণ

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, ৭৫ হাজার টাকা ও ৩ মোবাইল লুট

  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

আপন সরদার, টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল সীমানাধীন পদ্মা নদীতে একটি বালুবাহী বাল্কহেডে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) ভোরে হাসাইল ট্রলার ঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে বাল্কহেডে থাকা লোকজনের কাছ থেকে নগদ ৭৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাতরা।

 

বাল্কহেডের মালিক বিল্লাল চৌকিদার জানান, বুধবার ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটের দিকে হাসাইল ট্রলার ঘাট সংলগ্ন পদ্মা নদীতে তাঁদের বালুবাহী বাল্কহেডটি অবস্থান করছিল। এ সময় একটি ইঞ্জিনচালিত ট্রলারে করে ১০ থেকে ১২ জনের একটি দল এসে তাঁদের বাল্কহেডটি থামায়। পরে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৭৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

 

বিল্লাল চৌকিদার বলেন, “ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটের দিকে একটি ইঞ্জিনচালিত ট্রলারে ১০-১২ জন ডাকাত আমাদের বাল্কহেড থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৭৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন নিয়ে যায়। তাদের সবার মুখে মাস্ক থাকায় কাউকে চিনতে পারিনি।”

 

তিনি আরও জানান, ঘটনার পর ডাকাতরা দ্রুত ট্রলারে করে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় বাল্কহেডে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

 

পদ্মা নদীর হাসাইল অংশে এমন ডাকাতির ঘটনায় নদীপথে চলাচলকারী নৌযান ও বালুবাহী বাল্কহেডের মালিক-শ্রমিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে ভোর ও রাতের নির্জন সময়ে নদীপথে চলাচলকারী নৌযানগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে নদীপথে টহল জোরদার ও জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

 

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ মুঠোফোনে বলেন, “ডাকাতির বিষয়টি আপনার মাধ্যমেই জানতে পারলাম। এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর যেহেতু এটি নৌ-ডাকাতির ঘটনা, সেক্ষেত্রে বিষয়টি নৌ-পুলিশের আওতাধীন।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews