
মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সঙ্গে আলোচনা সভা
আপন সরদার, মুন্সীগঞ্জ প্রতিনিধি: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) জেলা প্রশাসন, মুন্সীগঞ্জের আয়োজনে মুন্সীগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশ্রাফী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিন স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশপ্রেম ও জাতীয় ঐক্যের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, অসাম্প্রদায়িকতা ও দায়িত্বশীলতায় উদ্বুদ্ধ করতে হবে।
তারা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে সমুন্নত রেখে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও ঐক্যের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও কল্যাণকর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় মুন্সীগঞ্জের সিভিল সার্জন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।