শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
কামারখাড়ায় চেয়ারম্যান প্রার্থী শেখ জামালের পথসভা মুন্সীগঞ্জে ধা/রা/লো অ/স্ত্রে/র আঘাতে দিনমজুরকে হ/ত্যা জমি বিরোধে বিষ প্রয়োগে কৃষকের ৩ লাখ টাকার ফুলকপির চারা নষ্টের অভিযোগ টঙ্গীবাড়ীতে আশ্রয়ণের ঘর বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ, খালি পড়ে আছে অর্ধেকের বেশি মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি মুন্সীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন মুন্সীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ড্রেস, বেঞ্চ ও সিসিটিভি উদ্বোধন, আগামী বছর চালু হবে স্কুল মিল পদ্মায় বাল্কহেডে ডাকাতি, ৭৫ হাজার টাকা ও ৩ মোবাইল লুট মোল্লাকান্দিতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃত্তি প্রদানের উদ্যোগ টঙ্গিবাড়ীতে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

কামারখাড়ায় চেয়ারম্যান প্রার্থী শেখ জামালের পথসভা

  • প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

কামারখাড়ায় চেয়ারম্যান প্রার্থী শেখ জামালের পথসভা

 

আপন সরদার, টঙ্গীবাড়ী প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নে নির্বাচনী পথসভা করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল।

 

শুক্রবার দুপুরে তিনি নেতাকর্মীদের নিয়ে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মালিগাঁও নূর জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে ভাঙ্গনিয়া ও মালিগাঁও এলাকায় পথসভা করেন। পথসভা শেষে ইউনিয়ন বিএনপি নেতা জামাল আহমেদের বাসায় মধ্যাহ্নভোজে অংশ নেন।

 

পথসভায় শেখ জামাল বলেন, “আমি নির্বাচিত হলে কামারখাড়া ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। মাদক একটি পরিবার ও যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো মাদক কারবারিকে প্রশ্রয় দেওয়া হবে না।”

 

তিনি আরও বলেন, “আমাদের ইউনিয়নের অনেক শিক্ষিত যুবক বেকার। তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কারিগরি প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হবে। যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও ভালো কাজে সম্পৃক্ত করতে চাই। আমি কথায় নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই।”

 

এ সময় উপস্থিত ছিলেন কামারখাড়া ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ড সভাপতি বাবুল হালদার, সাধারণ সম্পাদক হামিদ শেখ, ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাকির শেখ, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আউয়াল শেখ, উপজেলা কৃষক দলের কৃষিবিষয়ক সম্পাদক বাদশা বেপারী, হাসাইল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবু কালাম ডাক্তার, উপজেলা ছাত্রদল নেতা রাসেল ঢালীসহ স্থানীয় নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews