বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ধা/রা/লো অ/স্ত্রে/র আঘাতে দিনমজুরকে হ/ত্যা জমি বিরোধে বিষ প্রয়োগে কৃষকের ৩ লাখ টাকার ফুলকপির চারা নষ্টের অভিযোগ টঙ্গীবাড়ীতে আশ্রয়ণের ঘর বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ, খালি পড়ে আছে অর্ধেকের বেশি মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি মুন্সীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন মুন্সীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ড্রেস, বেঞ্চ ও সিসিটিভি উদ্বোধন, আগামী বছর চালু হবে স্কুল মিল পদ্মায় বাল্কহেডে ডাকাতি, ৭৫ হাজার টাকা ও ৩ মোবাইল লুট মোল্লাকান্দিতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃত্তি প্রদানের উদ্যোগ টঙ্গিবাড়ীতে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার টঙ্গিবাড়ীতে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রকি শেখ গ্রেফতার

মুন্সীগঞ্জে ধা/রা/লো অ/স্ত্রে/র আঘাতে দিনমজুরকে হ/ত্যা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে দিনমজুরকে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের এলোপাথাড়ি আঘাতে জাহেদ বেপারী (৫০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে চরকেওয়ার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভিটিহোগলা গ্রামের হজরত দয়াল বাবা রুহুল আমিন শাহ মাজার শরিফের পাশের একটি কক্ষে অবস্থান করছিলেন জাহেদ। এ সময় একই এলাকার ফরিদ মিয়া ওই কক্ষে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।

 

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews