শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে মাওলানা শামছুল হক ফরিদপুরী (রহ.)-এর জীবন, কর্ম, অবদান ও করণীয় শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মুন্সীগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ কারাগারে থেকেও জাহেদের পরিবারকে ১ লাখ টাকা পাঠালেন ফয়সাল বিপ্লব গজারিয়া প্রেস ক্লাবের নির্বাচনে তিন পদে নতুন মুখ মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সঙ্গে আলোচনা সভা টঙ্গীবাড়ীর কামারখাড়ায় বিএনপি নেতা চঞ্চল মাদবর এর উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক উদ্যোগে ২০০ মানুষের চোখের চিকিৎসার ব্যবস্থা করলেন মোয়াজ্জেম শিকদার শিলইয়ে চেয়ারম্যান প্রার্থী সোহাগ বেপারীর উঠান বৈঠক, উন্নয়নের নানা প্রতিশ্রুতি কামারখাড়ায় চেয়ারম্যান প্রার্থী শেখ জামালের পথসভা

গজারিয়া প্রেস ক্লাবের নির্বাচনে তিন পদে নতুন মুখ

  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

গজারিয়া প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক মেয়াদের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করে সাধারণ সম্পাদক পদে শেখ নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক পদে সাইদ হাসান আফরান এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে আমজাদ হোসেন মোল্লা বিজয়ী হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গজারিয়া প্রেস ক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দৈনিক সংবাদের গজারিয়া প্রতিনিধি শেখ নজরুল ইসলাম ২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী দৈনিক সমাচারের গজারিয়া উপজেলা প্রতিনিধি এস.এম. নাসির উদ্দিন পেয়েছেন ১৮ ভোট।

সহ-সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক কালবেলার গজারিয়া প্রতিনিধি সাইদ হাসান আফরান ২২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী দৈনিক রূপালী বাংলাদেশের গজারিয়া উপজেলা প্রতিনিধি মো. হৃদয় হোসেন পেয়েছেন ১৬ ভোট।

অন্যদিকে, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে দৈনিক যুগান্তরের গজারিয়া উপজেলা প্রতিনিধি আমজাদ হোসেন মোল্লা ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী রাজধানী টিভির গজারিয়া উপজেলা প্রতিনিধি মাসুদ আহমেদ পেয়েছেন ১৮ ভোট।

এদিকে সভাপতি পদসহ কার্যকরী পরিষদের অন্যান্য পদে একক প্রার্থী থাকায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews