শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মানবিক উদ্যোগে ২০০ মানুষের চোখের চিকিৎসার ব্যবস্থা করলেন মোয়াজ্জেম শিকদার শিলইয়ে চেয়ারম্যান প্রার্থী সোহাগ বেপারীর উঠান বৈঠক, উন্নয়নের নানা প্রতিশ্রুতি কামারখাড়ায় চেয়ারম্যান প্রার্থী শেখ জামালের পথসভা মুন্সীগঞ্জে ধা/রা/লো অ/স্ত্রে/র আঘাতে দিনমজুরকে হ/ত্যা জমি বিরোধে বিষ প্রয়োগে কৃষকের ৩ লাখ টাকার ফুলকপির চারা নষ্টের অভিযোগ টঙ্গীবাড়ীতে আশ্রয়ণের ঘর বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ, খালি পড়ে আছে অর্ধেকের বেশি মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি মুন্সীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন মুন্সীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ড্রেস, বেঞ্চ ও সিসিটিভি উদ্বোধন, আগামী বছর চালু হবে স্কুল মিল পদ্মায় বাল্কহেডে ডাকাতি, ৭৫ হাজার টাকা ও ৩ মোবাইল লুট

মানবিক উদ্যোগে ২০০ মানুষের চোখের চিকিৎসার ব্যবস্থা করলেন মোয়াজ্জেম শিকদার

  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলো ২০০ জন

 

টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়েছেন ২০০ জন রোগী। উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও বেতকা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোয়াজ্জেম শিকদারের ব্যক্তিগত উদ্যোগে এ চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

 

শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার বেতকা এলাকায় মোয়াজ্জেম শিকদারের নিজ বাড়িতে এ চক্ষু চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন।

 

চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে যাদের চোখের অপারেশন প্রয়োজন, তাদের বিনামূল্যে অপারেশন করানোর ব্যবস্থা করেন মোয়াজ্জেম শিকদার। এছাড়া যেসব রোগীর প্রয়োজনীয় ওষুধ কেনার সামর্থ্য নেই, তাদের ওষুধ কেনার জন্য নগদ অর্থ সহায়তাও প্রদান করেন তিনি।

 

স্থানীয়দের মতে, মোয়াজ্জেম শিকদারের এমন উদ্যোগ অসহায় ও দরিদ্র মানুষের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে অর্থাভাবে যারা চোখের চিকিৎসা করাতে পারছিলেন না, তারা এ কার্যক্রমের মাধ্যমে চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ পেয়েছেন।

 

এর আগেও গত জুলাই মাসে একই উদ্যোগে প্রায় ৩০০ জন রোগীর চিকিৎসার ব্যবস্থা করেন মোয়াজ্জেম শিকদার। ওই সময় ৩০ জন রোগীকে বিনামূল্যে চোখের অপারেশন করানোর ব্যবস্থা করা হয়।

 

এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতা বজায় রাখতে চান মোয়াজ্জেম শিকদার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews