রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, টঙ্গীবাড়ীতে মাওলানা শামছুল হক ফরিদপুরী (রহ.)-এর জীবন, কর্ম, অবদান ও করণীয় শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মুন্সীগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ কারাগারে থেকেও জাহেদের পরিবারকে ১ লাখ টাকা পাঠালেন ফয়সাল বিপ্লব গজারিয়া প্রেস ক্লাবের নির্বাচনে তিন পদে নতুন মুখ মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সঙ্গে আলোচনা সভা টঙ্গীবাড়ীর কামারখাড়ায় বিএনপি নেতা চঞ্চল মাদবর এর উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম।

 

সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাদের বক্তব্য তুলে ধরেন। পুলিশ সুপার তাদের বক্তব্য ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন।

 

সভায় পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যদের সততা, আন্তরিকতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

 

এ সময় অক্টোবর ২০২৬ মাসের কর্মমূল্যায়নের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সের সদস্যদের মাঝে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট বিতরণ করেন পুলিশ সুপার।

 

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews