1. news@dailybikrampurnews24.online : বিক্রমপুর নিউজ.২৪ : বিক্রমপুর নিউজ.২৪
  2. info@www.dailybikrampurnews24.online : বিক্রমপুর নিউজ.২৪ :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে টঙ্গীবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি ঘুষের ভিডিও ভাইরাল হওয়ায় প্রতিবেদকের বিরুদ্ধে মামলা টঙ্গীবাড়ীতে বিএসএ’র জেলা কমিটি গঠন, সভাপতি রনি সম্পাদক রিপন।  কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে সিমেন্টসহ ট্রলার জব্দ, মায়ানমারে পাচারের চেষ্টা টঙ্গীবাড়িতে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন, জরিমানা ৫০ হাজার তেলের সংকটে অচল চরাঞ্চল—মোটরসাইকেল বন্ধ, বিপাকে হাজারো মানুষ টঙ্গীবাড়িতে ছেলের বিরুদ্ধে মায়ের বসতঘর ভেঙে নেওয়ার অভিযোগ মুন্সীগঞ্জে বিএনপির তৃণমূল থেকে উঠে আসা নারী নেত্রী পাপিয়া ইসলাম সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী মুন্সীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে উঁকি দেওয়ার অপবাদ দিয়ে থাপ্পড় মেড়ে বৃদ্ধকে হত্যা, আটক ১ কোনো দোষ নেই’—দাবি পরিবারের, তবুও এক মাসের কারাদণ্ড

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে টঙ্গীবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ী প্রতিনিধি: জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা ক্রীড়ার গুরুত্ব তুলে ধরেন।

 

এসময় বক্তারা বলেন, ক্রীড়া চর্চা একটি জাতির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা শরীরকে সুস্থ রাখার পাশাপাশি তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়তা করে। একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন। এসময় উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট