শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গীবাড়ীতে বিএসএ’র জেলা কমিটি গঠন, সভাপতি রনি সম্পাদক রিপন। 

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে বিএসএ’র জেলা কমিটি গঠন, সভাপতি রনি সম্পাদক রিপন

টঙ্গীবাড়ী  (মুন্সীগঞ্জ) থেকে।। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বাংলাদেশ সীড এসোসিয়েশন (বিএস এ) এর মতবিনিময় সভা ও জেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২ টায় টঙ্গীবাড়ী উপজেলা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভা শেষে বাংলাদেশ সীড এসোসিয়েশন এর মুন্সীগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়। এতে আগামী ২ বছরের জন্য মেসার্স অরিত্র এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো. রনি শেখ কে সভাপতি ও রিপন সীড কোম্পানির স্বত্বাধিকারী মো.রিপন কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল, বিএস এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, সহ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,সহ সভাপতি ফজলুল হক, জেলা কৃষি বিপণন কর্মকর্তা সায়েম সামির , টঙ্গীবাড়ী বাজার কমিটির সভাপতি আবুল হোসেন শেখ এর সভাপতিত্বে ও বিএস এ এর সাংগঠনিক উপকমিটির সদস্য সচিব জসিম উদ্দিন এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক উপকমিটির সদস্য ইমরান হোসেন, হেদায়েতুল ইসলাম, আব্দুল জলিল,পান্নু মোল্লা,ইডি আব্দুল মন্নান,পরিচালক আহমদ আলি, আলু বীজ ব্যবসায়ী মো: শাখাওয়াত হোসেন শেখ টঙ্গীবাড়ী প্রেসক্লাবে সভাপতি মোজাফ্ফর হোসেন শেখ, টঙ্গীবাড়ী বাজার কমিটির সাধারন সম্পাদক ফারুক শেখ সহ স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

 

সভায় জেলার বিভিন্ন এলাকার বীজ ব্যবসায়ী, ডিলার ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধিতে মানসম্মত বীজের কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে বীজ ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বীজের গুণগত মান বজায় রাখা, কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং বাজার ব্যবস্থাপনা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

 

এসময় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন কমিটি জেলার বীজ খাতকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews