শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

টঙ্গীবাড়িতে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন, জরিমানা ৫০ হাজার

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৫১ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়িতে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন, জরিমানা ৫০ হাজার

 

টঙ্গীবাড়ি প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় অনুমতি ছাড়া ভেকু (এক্সকাভেটর) মেশিন ব্যবহার করে জমির শ্রেণি পরিবর্তন করার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার আউটশাহী ইউনিয়নের বলই বাজারের উত্তর পাশে রফিক মেম্বারের বাড়ি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(খ) ধারা এবং একই আইনের ১৫(১) ধারার লঙ্ঘনের দায়ে পাবনা জেলার সুজানগর উপজেলার উজানকয় এলাকার বাসিন্দা আমজাদ মিয়ার ছেলে শাহিন মিয়াকে এ জরিমানা করা হয়।

 

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ।

 

এ সময় তিনি জানান, অনুমতি ছাড়া কৃষিজমি বা অন্য কোনো জমির শ্রেণি পরিবর্তন করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews