1. news@dailybikrampurnews24.online : বিক্রমপুর নিউজ.২৪ : বিক্রমপুর নিউজ.২৪
  2. info@www.dailybikrampurnews24.online : বিক্রমপুর নিউজ.২৪ :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে টঙ্গীবাড়ীতে মানববন্ধন বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে টঙ্গীবাড়ীতে র‍্যালি অনুষ্ঠিত মুন্সীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদককে অপসারণের দাবি জানিয়ে আবেদন  জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে টঙ্গীবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি ঘুষের ভিডিও ভাইরাল হওয়ায় প্রতিবেদকের বিরুদ্ধে মামলা টঙ্গীবাড়ীতে বিএসএ’র জেলা কমিটি গঠন, সভাপতি রনি সম্পাদক রিপন।  কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে সিমেন্টসহ ট্রলার জব্দ, মায়ানমারে পাচারের চেষ্টা টঙ্গীবাড়িতে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন, জরিমানা ৫০ হাজার তেলের সংকটে অচল চরাঞ্চল—মোটরসাইকেল বন্ধ, বিপাকে হাজারো মানুষ টঙ্গীবাড়িতে ছেলের বিরুদ্ধে মায়ের বসতঘর ভেঙে নেওয়ার অভিযোগ

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে টঙ্গীবাড়ীতে মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ী প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। টঙ্গীবাড়ী প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টায় টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মঈনুদ্দিন সুমন এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি আবু সাইদ সৌরভের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

তারা অভিযোগ করেন, মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানের ঘুষ গ্রহণের সংবাদ প্রকাশ ও এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ক্ষুব্ধ হয়ে তিনি সাংবাদিকদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

 

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম-দুর্নীতি তুলে ধরেন বলেই বারবার হয়রানির শিকার হচ্ছেন। এ ধরনের মিথ্যা মামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর হুমকি স্বরূপ।

তারা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

 

মানববন্ধনে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন শেখ, সাবেক সভাপতি এডভোকেট ব.ম শামীম,সাধারণ সম্পাদক মো. রনি শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কোষাধ্যক্ষ আপন সরদার, সাংবাদিক ফয়সাল হাওলাদার, জাকির হোসেন, জেসমিন সুইটি,শিশির আহমেদ সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট