শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নয়াপল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত বিএনপির র‍্যালি মুন্সীগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সিরাজদিখানে স্বর্ণের জন্য ভাইকে হত্যা, ভাবিসহ গ্রেপ্তার ৪ লৌহজংয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন মুন্সীগঞ্জে পদ্মা সেতু উত্তর থানার সার্বিক পরিস্থিতি নিয়ে এমপি আব্দুস সালাম আজাদের মতবিনিময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কামারখাড়ায় বিক্ষোভ ইতালির উন্নত জীবন ছেড়ে শেকড়ের টানে দেশে ফিরতে চান হাজী মোঃ সোহেল বেপারী, লক্ষ্য হাসাইল বানারীর মানুষের সেবা দালালমুক্ত নিয়োগের আশ্বাস দিয়ে মুন্সীগঞ্জে টিআরসি বাছাই শুরু

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে টঙ্গীবাড়ীতে র‍্যালি অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২৫৪ বার পড়া হয়েছে

টিটু চৌধুরী  টঙ্গীবাড়ী প্রতিনিধি: বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ওয়াজেদ ওয়াসীফ।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুরে আলম সিদ্দিক,পরিবার পরিকল্পনা কর্মকর্তা হারুন উর রশিদ, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি খান আবু বকর সিদ্দিক সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

 

এসময় বক্তারা বলেন, সুস্থ থাকতে হলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাবার গ্রহণ এবং পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বিশ্ব স্বাস্থ্য দিবসের গুরুত্ব তুলে ধরে সবাইকে স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews