শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে ২৬ শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ হাট-বাজারে ডাস্টবিন বিতরণ নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় নিসচা টঙ্গীবাড়ী শাখার উদ্যোগে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে মতবিনিময় টঙ্গীবাড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা মাদক-বাল্যবিবাহ রোধে শিলই হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদককে অপসারণের দাবি জানিয়ে আবেদন 

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদককে অপসারণের দাবি জানিয়ে আবেদন

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি

 

 

মুন্সীগঞ্জ শহর কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুকে পদ থেকে অব্যাহতির দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

 

রোববার (৫ এপ্রিল) এ আবেদন জমা দেন স্থানীয় এক ব্যক্তি আনেয়ার হোসেন।

 

আবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘ প্রায় ১৬-১৭ বছর ধরে একই ব্যক্তি সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসায় মসজিদ কমিটির ভেতরে ও বাইরে অসন্তোষ সৃষ্টি হয়েছে। অভিযোগে বলা হয়, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ঘনিষ্ঠ হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে পদটি ধরে রেখেছেন এবং এতে অন্য যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিরা দায়িত্ব পালনে এগিয়ে আসতে পারছেন না।

এছাড়া তার বিরুদ্ধে মসজিদ, মাদ্রাসা ও সংশ্লিষ্ট মার্কেটের আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলেও আবেদনে দাবি করা হয়েছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে।

আবেদনকারী জেলা প্রশাসকের কাছে নিরপেক্ষ ও সৎ ব্যক্তিকে সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়ার পাশাপাশি বর্তমান সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

 

উল্লেখ্য ৬ এ এপ্রিল রোজ সোমবার জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকায় ,মসজিদের সাধারণ সম্পাদক আনুকে পদ থেকে অব্যাহতির আবেদনশিরোনামে একটি এবংএকই তারিখে মুন্সিগঞ্জের স্থানীয় পত্রিকা মুন্সীগঞ্জের কাগজে জেলা প্রশাসকের কাছে শহর কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক আনুর অব্যাহতি চেয়ে আবেদনআরও একটি সংবাদ প্রকাশিত হয় ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews