1. news@dailybikrampurnews24.online : বিক্রমপুর নিউজ.২৪ : বিক্রমপুর নিউজ.২৪
  2. info@www.dailybikrampurnews24.online : বিক্রমপুর নিউজ.২৪ :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে নবনিযুক্ত ইউএনও’র সাথে নিসচা’র সৌজন্য সাক্ষাৎ  মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা  মুন্সীগঞ্জে শিক্ষা মানোন্নয়ন নিয়ে বিশেষ সভা দিঘিরপাড়ে গাজীবাড়ি মসজিদের পূর্বপাশে ঘাটলা নির্মাণের দাবিতে মানববন্ধন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে টঙ্গীবাড়ীতে মানববন্ধন বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে টঙ্গীবাড়ীতে র‍্যালি অনুষ্ঠিত মুন্সীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদককে অপসারণের দাবি জানিয়ে আবেদন  জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে টঙ্গীবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি ঘুষের ভিডিও ভাইরাল হওয়ায় প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

টঙ্গীবাড়ীতে নবনিযুক্ত ইউএনও’র সাথে নিসচা’র সৌজন্য সাক্ষাৎ 

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ীতে নবনিযুক্ত ইউএনও’র সাথে নিসচা’র সৌজন্য সাক্ষাৎ

 

টঙ্গীবাড়ী প্রতিনিধি:টঙ্গীবাড়ীতে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন “নিরাপদ সড়ক চাই” সংগঠনের নেতৃবৃন্দ।

 

বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের পক্ষ থেকে ইউএনও তাহমিনা আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাঁর নতুন দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানানো হয়।

 

সাক্ষাৎকালে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্ঘটনা হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়। “নিরাপদ সড়ক চাই” নেতৃবৃন্দ টঙ্গীবাড়ীতে সড়ক শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

 

এ বিষয়ে ইউএনও তাহমিনা আক্তার সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

 

এসময় “নিরাপদ সড়ক চাই” টঙ্গীবাড়ী শাখার সভাপতি নুর মোহাম্মদ বেপারী, সাধারণ সম্পাদক মাসুম হোসেন অপুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট